স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে থাকে তাজ...See more

  

স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে থাকে তাজমিন নামের 


স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে থাকে তাজমিন নামের মেয়েটি, ছেলেটি হোটেলের কর্মচারী। নাম রাজু। প্রশ্ন হলো মেয়েদের শরীর এত স’’স্তা হলো কখন থেকে?!

একটা ১৪-১৫ বছরের কিশোরী। সে ঠিকমতো দুনিয়ার ভালো-মন্দ চেনার বয়সও পায়নি। অনলাইনে মাত্র ১৭ দিনের পরিচয়ে একটা ছেলে তাকে মিষ্টি কথায় ভুলিয়ে বাড়ি থেকে বের করে আনল। এটাকে প্রেম বলে না, এটা ফাঁ’’দ। বড় একজন মানুষ যখন ছোট একটা কিশোরীকে ভুলিয়ে ডেকে আনে, তখন সে প্রেমিক নয়, শি’কা’’রি। আর সেই কিশোরী এমন একটা বয়সের, যে বয়সে কারও কথায় রাজি হওয়ার দায় তার ওপর চাপানোই যায় না। 


এবার ভাবুন, এত বড় ঘটনা ঘটল কীভাবে? মেয়েটা শত শত মাইল পথ পেরিয়ে এল, পথে কেউ জিজ্ঞেস করল না এইটুকু মেয়ে একা কোথায় যাচ্ছে। বাড়িতে বাবা-মা জানলেনই না মেয়ের হাতের ফোনে কার সঙ্গে কী কথা হচ্ছে। হোটেলের লোক টাকা পেয়েই ঘর দিয়ে দিল। ভালো করে দেখলও না মেয়েটার বয়স কত, সঙ্গের ছেলেটা সত্যিই স্বামী কি না। অথচ নিয়ম আছে, কিন্তু মানে কে? কাগজে আইন আছে, বাস্তবে সবাই চোখ বন্ধ করে আছে।


তাই এই খু’’নে’র দায় একজনের নয়। যে হোটেল নিয়ম না মেনে ঘর ভাড়া দিয়েছে, তার দায় আছে। যে বাবা-মা সন্তানের খোঁজ রাখেননি, তাদেরও দায় আছে। যারা ছোট ছোট ছেলেমেয়ের হাতে ফোন দিয়ে ছে’’ড়ে দেয়, অথচ খা’রা’’’প লোকের হাত থেকে বাঁ’চা’নো’’র কোনো ব্যবস্থা রাখে না, তাদেরও দায় আছে। আর যারা এই ধরনের শি’কা’’রে’র চক্রে জড়িত, তারা তো আছেই। শেষে একজন ধ’’রা পড়লে সবাই বলি, বিচার হয়ে গেল। কিন্তু বাকিরা ঠিক থেকে যায়, আবার নতুন কোনো মেয়ের খোঁ’’জে নামে।


আমরা চাই, দোষীর কঠিন শাস্তি হোক। কিন্তু শুধু তাতে হবে না। হোটেলে বয়স আর পরিচয় না দেখে ঘর দিলে সেই হোটেলের লাইসেন্স বাতিল হোক। বাবা-মা সন্তানের খোঁজ রাখুন, তার সঙ্গে বন্ধুর মতো কথা বলুন, যাতে বি’প’’দে পড়লে সে প্রথমে আপনার কাছেই আসে। ছোটদের অনলাইনে অচেনা লোকের সঙ্গে মেশার সুযোগ কমানো হোক। আর পুরো চ’ক্র’’টা খুঁজে বের করে প্রত্যেককে ধ’’রা হোক। না হলে আজ এই মেয়েটি গেল, কাল আরেকজন যাবে।

Comments

Popular posts from this blog

খাটের সঙ্গে বে*ধে পেলেন মাকে, ধ*র্ষ*ণ করেন বড় মেয়ে কে এর পর ছোট মেয়ে কে.... see more

বগুড়ার বিয়ের পরের দিন মেয়েটি তার বাবা-মা কে জানালো, বাসর রাতে তার স্বামী

যে লোভে তাজনিনকে কক্সবাজার নেন রাজু, বেরিয়ে আসলো আসল তথ্য....see more