সাবাশ প্রধানমন্ত্রী...! শুধু এমপি মিষ্টির পদত্যাগই না...See more
সাবাশ প্রধানমন্ত্রী...! শুধু এমপি মিষ্টির পদত্যাগই না, রাড্ডা সেন্টারে হামলার পেছনে থাকা পুলিশের ভেতরের কালো ভেড়া-দেরও এবার সাইজ করা হচ্ছে!
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হা*লার রাতে পুলিশের ভূমিকা নিয়ে যে মারাত্মক সন্দেহ তৈরি হয়েছিল, অবশেষে সেই জট খুলেছে। নিজের দলের এমপিকে বের করার পর, এবার প্রশাসনের ভেতরের অপরাধীদের ওপর হাত দিয়েছেন প্রধানমন্ত্রী।
অপরাধী সাধারণ স**সী হোক বা পুলিশের বড় কর্মকর্তা, তারেক রহমানের জিরো-টলারেন্স নীতিতে কেউই ছাড় পাচ্ছে না!
আজকে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে সশরীরে গিয়ে ওনার পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। অন্যায় করে পার পাওয়ার যে কোনো সুযোগ নেই, তা হাতেনাতে প্রমাণ হলো!
হামলার রাতে যখন স্থানীয় মানুষ বারবার শাহ আলী থানায় ফোন করেছিল, তখন থানার ওসি জাহাঙ্গীর আলম কোনো ফোর্স পাঠাননি, উল্টো ফোন কেটে রেখেছেন! এই অপরাধে ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাকে ক্লোজ করা হয়েছে।
ডিবি পুলিশ অলরেডি যে আসামিদের গ্রেফতার করেছে, তাদের মধ্যে মূল ৪ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্বীকার করেছে যে কোন বড় নেতাদের নির্দেশে এবং কত টাকা চুক্তিতে তারা এই হামলা ও লু' ট' পা' ট চালিয়েছিল।
পুলিশ এই চক্রের আস্তানা থেকে দুই ট্রাক ভর্তি লুট হওয়া হাসপাতালের মূল্যবান ইক্যুইপমেন্ট এবং সরকারি ভ্যাকসিন ফ্রিজ উদ্ধার করেছে।
এই একটি ঘটনার জের ধরে শুধু মিরপুর না, পুরো ঢাকা মহানগরীর সব ওয়ার্ড ও থানা কমিটিতে থাকা বিতর্কিত এবং দখলবাজ নেতাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সবার আমলনামা চেক করা হচ্ছে!
হা*লাকারীরা যে প্রায় দেড় কোটি টাকার ক্ষতিসাধন করেছে, সেই ঐতিহ্যবাহী চিকিৎসাকেন্দ্রটি কিন্তু এভাবে পড়ে থাকবে না। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দেওয়া হয়েছে যে, নিজস্ব অর্থায়নে রাড্ডা ক্লিনিক আবার নতুন করে পুনর্নির্মাণ করা হবে।
জনগণ এটাই দেখতে চেয়েছিল। অন্যায় করলে নিজের এমপি হোক বা পুলিশের ওসি, আইনের মুখোমুখি হতেই হবে।
সুশাসন প্রতিষ্ঠার এই কড়া লড়াইয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি!😌

Comments
Post a Comment