, মধ্যযুগের ফ্রান্সের কোনো এক শহরে বিবাহিত নারীরা সকালে স্বামীর খাবারে অল্প... See more

 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল এক কাহিনিতে দাবি করা হয়, মধ্যযুগের ফ্রান্সের কোনো এক শহরে বিবাহিত নারীরা সকালে স্বামীর খাবারে অল্প বি*ষ মিশিয়ে দিতেন। রাতে স্বামী বাড়ি ফিরলে দেওয়া হতো প্রতিষেধক। দেরি করে ফিরলে বিষের প্রভাবে অসুস্থ হয়ে পড়তেন তারা। ফলে পুরুষেরা মনে করতেন, স্ত্রীর কাছ থেকে দূরে থাকলেই অসুস্থতা বাড়ে!


কাহিনিটি নাটকীয় হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল নেই। কোন শহরে, কোন শতাব্দীতে বা কোন বি*ষ ব্যবহার করে এই প্রথা চালু ছিল, তারও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না। 


ইতিহাসবিদ ও ফ্যাক্ট চেকারদের মতে, এটি মধ্যযুগের সত্য ঘটনা নয়, বরং পরে তৈরি হওয়া লোককথা বা আধুনিক শহুরে কিংবদন্তি। এর সবচেয়ে পুরনো পরিচিত উল্লেখও মধ্যযুগের নয়, বিশ শতকের দিককার বলে অনুসন্ধানে উঠে এসেছে। 


এ ধরনের বি*ষ ও প্রতিষেধক প্রতিদিন সঠিক মাত্রায় প্রয়োগ করাও বাস্তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষের বয়স, ওজন, স্বাস্থ্য ও খাবারের ওপর বিষের প্রতিক্রিয়া বদলে যেতে পারে। সামান্য ভুলেই গুরুতর অসুস্থতা বা মৃত্যু ঘটতে পারত।


তাই দাবিটি আকর্ষণীয় কল্পকাহিনি হিসেবে বলা যেতে পারে, কিন্তু ইতিহাসের সত্য ঘটনা হিসেবে নয়। মধ্যযুগে বি*ষ প্রয়োগের ঘটনা ঘটেছে, তবে স্বামীকে ঘরমুখী রাখতে একটি শহরের নারীরা নিয়মিত এমন পদ্ধতি অনুসরণ করতেন, তার কোনো প্রমাণ নেই।


🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

মধ্যযুগের মহিলাদের মধ্যে পর'কীয়া ঠেকানোর বিরল পথ- অদ্ভুত অভ্যাস ছিল। বিবাহিত মহিলারা...more

শারীরিক সম্পর্ক কত সময় হলে স্বাভাবিক ধরা . more

ব্রেকিং:দেশজুড়ে টানা ৪ দিনের ছুটি ঘোষণা...see more