ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। আজ বিকাল......see more
ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে এফসিসি সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি নিজের রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার রূপরেখা তুলে ধরবেন বলে জানা গেছে।
রোববার (০২ আগস্ট) ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি সরাসরি সম্প্রচার করা হবে২০২৪ সালের ৫ আগস্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন দেশজুড়ে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা ঢাকায় সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান।
ভারতে যাওয়ার পর থেকে তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অংশ নেননি। ফলে এই বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার প্রথম বড় জনসম্মুখে উপস্থিতি হিসেবে দেখা হচ্ছেঅনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে আরও কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন।
তাদের মধ্যে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মাহম্মদ আলী সিদ্দিক, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়াঅনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়াইল আওয়াদ।
উল্লেখ্য, বর্তমান সরকার আওয়ামী লীগের উচ্চপর্যায়ের বেশিরভাগ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে। একইসঙ্গে আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।র।।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment