পিরিয়ড অবস্থায় বিয়ে করা যাবে কি? ভুলবশত পিরিয়ডের সময় সহবাস করলে করণীয় কি? স্ত্রীর পায়ুপথে সহবাস করা কি জায়েজ? বিস্তারিত জানাবেন।
১। পিরিয়ড অবস্থায় বিয়ে করা যাবে কি?
২। ভুলবশত পিরিয়ডের সময় সহবাস করলে করণীয় কি?
৩। স্ত্রীর পায়ুপথে সহবাস করা কি জায়েজ? বিস্তারিত জানাবেন।
💌 প্রশ্নঃ পিরিয়ড অবস্থা য় বিয়ে করা যাবে কি?
💌 উত্তরঃ হ্যাঁ, পিরিয়ড অবস্থায় বিয়ে করা সম্পূর্ণ বৈধ। নিষিদ্ধ হলো সহবাস, বিবাহ নয়।
আল্লাহ তা’আলা বলেন:
﴿فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ﴾
“তোমরা মাসিক অবস্থায় স্ত্রীদের (সহবাস) থেকে বিরত থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী (সহবাস) হয়ো না।”
— সূরা আল-বাকারা, ২:২২২
এ আয়াতে সহবাস নিষিদ্ধ করা হয়েছে, নিকাহ নয়। তাই হায়েয অবস্থায় নিকাহ শুদ্ধ ও বৈধ। তবে সহবাস করা যাবে না; স্ত্রী পবিত্র হয়ে গোসল করার পর সহবাস বৈধ হবে।
💌 প্রশ্নঃ ভুলবশত পিরিয়ডের সময় সহবাস করলে করণীয় কি?
💌 উত্তরঃ হায়েয অবস্থায় জেনেশুনে স্ত্রী সহবাস করা হারাম। কুরআন মাজীদে আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন, তারা আপনাকে হায়েয সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন, তা অপবিত্রতা। অতএব তোমরা হায়েযের সময় স্ত্রীদের থেকে পৃথক থাক এবং তাদের নিকটবর্তী হয়ো না। যতক্ষণ না তারা পবিত্র হয়।
সুতরাং ঐ ব্যক্তির কর্তব্য হলো, আল্লাহ তা’আলার কাছে তওবা-ইস্তিগফার করা।
আর এক্ষেত্রে হায়েযের শুরুর দিকে সহবাস হলে এক দীনার আর শেষ দিকে হলে অর্ধ দীনার সদকা করার কথা কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে। তাই এক্ষেত্রে তাওবা-ইস্তিগফারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সদকা করে দেওয়া উত্তম হবে।
প্রকাশ থাকে যে, দীনার একটি স্বর্ণমুদ্রা। যা বর্তমান হিসেবে ৪.৩৭৪ গ্রাম সমপরিমাণ স্বর্ণ।
[জামে তিরমিযী, হাদীস ১৩৭; মুসনাদে আহমদ, হাদীস ২২০১; বাযলুল মাজহূদ ২/২৭৮; আলবাহরুর রায়েক ১/১৯৭; ফাতহুল কাদীর ১/১৪৭; ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়া ১/৫৭; আদ্দুররুল মুখতার ১/২৯৮]
💌 প্রশ্নঃ স্ত্রীর পায়ুপথে সহবাস করা কি জায়েজ? বিস্তারিত জানাবেন।
💌 উত্তরঃ স্ত্রীর পিছনের রাস্তায় মিলন করা শরয়ী দৃষ্টিকোণ থেকে হারাম হবার সাথে একটি নিকৃষ্ট ও ঘৃণ্য কাজ। নিম্ন রুচি বিকৃত মানসিকতার পরিচায়ক।
হাদীসে এমন ব্যক্তির ক্ষেত্রে কঠিন সব হুশিয়ারী এসেছে।
عَنِ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَةً فِي دُبُرِهَا “
হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করে উক্ত ব্যক্তি অভিশপ্ত। [মুসনাদে আহমাদ, হাদীস নং-১০২০৬, সুনানে কুবরা লিননাসায়ী, হাদীস নং-৮৯৬৬]
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى حَائِضًا، أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا، أَوْ كَاهِنًا، فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ»
হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হায়েজ অবস্থায় বা স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করে বা গণকের কথাকে সত্য মনে করে, উক্ত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত বিষয়ের সাথে কুফরী করল। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৬৩৯, সুনানে দারেমী, হাদীস নং-১১৭৬]
এছাড়া আরো অনেক খারাবী এতে রয়েছে। যেমনঃ
১. স্ত্রীর সাথে সহবাসের একটি মৌলিক উদ্দেশ্য হল, সন্তান হওয়া। পিছনের রাস্তা দিয়ে হলে উক্ত মাকসাদ হাসিল হয় না। তাই তা পরিত্যাজ্য।
২. স্ত্রীর হক হল, তার সাথে সহবাস করা। আর সহবাসের প্রকৃত স্থান ছেড়ে অন্য রাস্তা ব্যবহার করায় স্ত্রীর হক নষ্ট হয়।
৩. পায়খানার রাস্তাকে একাজের জন্য তৈরী করা হয়নি। তাই একাজের জন্য তা ব্যবহার করা আল্লাহর নির্ধারিত বিধি লঙ্ঘিত হয়।
৪. এর দ্বারা পুরুষের পুরুষাঙ্গের ক্ষতি হয়। এ কারণেই বিজ্ঞ ডাক্তারগণ তা করতে নিষেধ করে থাকেন।
৫. নোংরা স্থান হবার কারণে এর দ্বারা শরীরে নোংরা লেগে যাবার সম্ভাবনা থাকে।
৬. মহিলাদের কষ্ট হয়।
৭. নির্লজ্জতার নিদর্শন।
৮. পশুত্বের নিদর্শন।
উপরোক্ত কারণেও এ ঘৃণিত কাজ পরিত্যাজ্য।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment